1 Answers
উদ্দীপকের কাউসার তার ধানের জমিতে এক ধরনের শ্যাওলা অর্থাৎ অ্যাজোলা সার প্রস্তুত করবে।
শৈবাল সার প্রস্তুতের ক্ষেত্রে প্রথমে চাষ দিয়ে জমি তৈরি করতে হবে। এরপর জমির চারদিকে আইল বেঁধে ৩ সেমি পানি রাখতে হবে। ঐ জমিতে ৭০০ গ্রাম টিএসপি এবং ২৫০ গ্রাম ফুরাডান প্রয়োগ করতে হবে। অতঃপর ৫ কেজি শ্যাওলা বীজ পানির উপরে ছিটিয়ে দিতে হবে। ১-২ সপ্তাহের মধ্যে পানির উপর শ্যাওলার একটি স্তর জন্মাবে। উক্ত শ্যাওলা সংগ্রহ করে শুকিয়ে অ্যাজোলা সার হিসেবে ব্যবহার করা যাবে। খামার পর্যায়ে অ্যাজোলা সার তৈরির ক্ষেত্রে প্রথমে একটি ২মি × ১মি × ২০ সেমি আকারের ট্রে বা পাকা স্থানে পলিথিন শিট বিছিয়ে নিতে হবে। উক্ত স্থানে ১০ কেজি মাটি ২০০ গ্রাম সুপার ফসফেটসহ পানি দিয়ে ৫-১৫ সেমি গভীর করতে হবে। এরপর মাটির নিচে তলানি পড়ার পর এর উপর করাতের গুঁড়া ও সবুজ শ্যাওলা পানির উপরে একটি স্তরের আকারে প্রয়োগ করতে হবে। সাতদিন সময়ের মধ্যে এতে একটি শ্যাওলা স্তর উৎপন্ন হবে। তারপর শ্যাওলা স্তর শুকিয়ে পলিথিন প্যাকেটে ভরে রাখতে হবে, যা পরবর্তীতে অ্যাজোলা সার হিসেবে ব্যবহার করা যাবে।
পরিশেষে বলা যায়, উল্লিখিত পদ্ধতিতে কাউসার অ্যাজোলা সার প্রস্তুত করবে।