1 Answers
উদ্দীপকের চিত্র-১ এর উদ্ভিদটি হলো লিগিউম জাতীয় ফসল যা রাইজোবিয়াম সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লিগিউম জাতীয় ফসলের মূলে বাসা বাঁধে রাইজোবিয়াম নামক কিছু ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মূলে নডিউল তৈরি করে নাইট্রোজেন সংবন্ধন করে গাছের জন্য সহজলভ্য করে তোলে। উক্ত সার প্রস্তুত করতে নিম্নোক্ত উপায়সমূহ অবলম্বন করতে হয়- লিগিউম গাছের জাত নির্বাচন করে বড় আকারের সুস্থ, সতেজ এবং লালচে বর্ণের নডিউল থেকে রাইজোবিয়াম স্ট্রেইন সংগ্রহ করতে হবে। আমাদের দেশে আবাদ মাধ্যম হিসেবে পিট মাটি, কাঠের গুঁড়া, ছাই ইত্যাদি ব্যবহার করা হয়। প্রথমে পিট মাটি (রং কিছুটা কালচে ও হালকা) সংগ্রহ করে রোদে শুকানো হয়। হাতুড়ি অথবা মেশিনের সাহায্যে তা গুঁড়া করা হয়। রাইজোবিয়াম জন্মানোর জন্য ২০০ মেশ চালুনি দিয়ে পিট মাটি চালা হয় এবং প্রয়োজনমতো চুন মিশিয়ে pH ৬.৫-৭.০ এ আনা হয়। পলিথিনের ব্যাগে ভরে তা অটোক্লেভ দিয়ে নির্দিষ্ট সময় ও তাপে শোধন করা হয়। এরপর কালচার মাধ্যমে জীবাণুর গ্রহণোপযোগী পুষ্টি উপাদান যেমন-ম্যানিটল ১০ গ্রাম, ডাই পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট ০.৫ গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট ০.২ গ্রাম, সোডিয়াম ক্লোরাইড ০.১ গ্রাম, ইস্ট নির্যাস ০.৫ গ্রাম ও ডিস্টিলড ওয়াটার ১ লিটার মিশাতে হয়। এরপর গামা রেডিয়েশন দিয়ে পিট মাটি জীবাণুমুক্ত করা হয়। পিট মাটির প্যাকেটে সিরিঞ্জের সাহায্যে রাইজোবিয়াম অণুজীব ঢুকাতে হয়। এরপর তরল অণুজীব কালচার ও পিট ভালোভাবে মিশিয়ে কয়েকদিন রেখে বীজের সঙ্গে মিশিয়ে বাজারজাত করা হয়।
উল্লিখিত উপায়সমূহ অবলম্বনের মাধ্যমে লিগিউম জাতীয় ফসলের সহায়তায় রাইজোবিয়াম সার প্রস্তুত করা যায়।