1 Answers
সবুজকে বিপর্যয় থেকে রক্ষা সবুজকে বিপর্যয় থেকে রক্ষা করতে তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সবুজকে বিপর্যয় থেকে রক্ষা করতে তার পরিবারের করণীয় হলো- সুষ্ঠু পারিবারিক পরিবেশ দিতে বাবা-মাকে সবুজের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। পিতামাতাকে সবুজের সামনে অনুকরণীয় আদর্শ হিসেবে থাকতে হবে। তাদের আদর্শ যেন অনুকরণযোগ্য হয় তা নিশ্চিত করতে হবে। সবুজকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যেন যে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। মাদকদ্রব্য বা যেকোনো নেশার ক্ষতিকর দিক সম্পর্কে তাকে বোঝাতে হবে। ধর্মের প্রতি অনুপ্রেরণা বৃদ্ধি করতে হবে। তার জন্য চিত্তবিনোদনের সুযোগ করে দিতে হবে। তাকে বিভিন্ন সৃজনশীল ও গঠনমূলক কাজে জড়িত করতে হবে। অপসংস্কৃতির দিকে যেন সে আকৃষ্ট না হয় তাই বাবা-মাকে সতর্ক থাকতে হবে।
সর্বোপরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমেই সবুজের পরিবার তাকে বিপর্যয় হতে রক্ষা করতে পারবে বলে আমি মনে করি।