1 Answers

তাহসিন তার উৎপাদিত ফসলের আর্দ্রতা কমিয়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছিল।

আর্দ্রতা ছাড়া জীবাণু বাঁচতে পারে না। তাই তাহসিন তার উৎপাদিত ফসল (ফল ও শাকসবজি) ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছিল। এতে তার সংরক্ষণকৃত ফসল পচবে না এবং পোকামাকড় ও কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হবে না। তাহসিনের এলাকায় যখন জলবায়ু শুষ্ক ছিল তখন সে তার উৎপাদিত ফসল রোদে শুকিয়েছিল। এছাড়া তার ফসলের পরিমাণের ওপর নির্ভর করে ডিহাইড্রেটর যন্ত্রও সে ব্যবহার করেছিল। এ যন্ত্রের সাহায্যে ফসলের আর্দ্রতা কমিয়ে সংরক্ষণ করা যায়। রোদে শুকালে ফসলে ময়লা পড়তে পারে। ডিহাইড্রেটর যন্ত্রে এ ধরনের অসুবিধা নেই।

পরিশেষে বলা যায়, সঠিক মাত্রার আর্দ্রতায় ফসল সংরক্ষণ করলে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। তাই তাহসিন আর্দ্রতা কমিয়ে ফসল সংরক্ষণ করে।

5 views

Related Questions