1 Answers

উদ্দীপকে উল্লিখিত সবজিটি হলো মাশরুম। এর চাষঘর তৈরির জন্য প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্ন, পাকা বা সেমিপাকা মেঝেবিশিষ্ট ঘর যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। এ চাষঘর তৈরির ৫টি মূলনীতি রয়েছে।

i. অক্সিজেন: ছত্রাক মূলত কাঠের গুঁড়া থেকে খাদ্য খায়। কাঠের গুঁড়া অক্সিজেনের উপস্থিতিতে জারন-বিজারন প্রক্রিয়ায় খাদ্য সহজলভ্য করে। তাই চাষঘরে অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

ii. আলো: চাষঘরটি হালকা আলোযুক্ত হতে হবে। 

iii. তাপমাত্রা: মাশরুমের চাষঘরের তাপমাত্রা ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখা দরকার। 

iv. আর্দ্রতা: মাশরুম চাষঘরের আর্দ্রতা ৮০-৯০% এর মধ্যে রাখতে হবে। 

v. বায়ুপ্রবাহ: অক্সিজেন কাঠের গুঁড়াকে জারিত করে খাদ্য উৎপাদনের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড তৈরি করে যা ফুল উৎপাদনে বাধা দেয়। তাই ঘরের নিচের অংশে বায়ুপ্রবাহের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড বের করে দিতে হবে।

উল্লিখিত উপায়ে মাশরুমে চাষঘর তৈরির পদ্ধতি জানা যায় যা অল্প পুঁজি, অল্প শ্রমে চাষ করে অধিক মুনাফা লাভ করা যায়।

5 views

Related Questions