1 Answers
উদ্দীপকের কবিরের পুকুরের পানিতে অক্সিজেনের অভাব এবং রাক্ষুসে মাছ রয়েছে। পোনা ছাড়ার পূর্বে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে তার পুকুরে উক্ত সমস্যাটি দেখা দিত না।
পুকুরে পোনা ছাড়ার পূর্বে পুকুরকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হতো। পুকুর প্রস্তুতিকালে অন্যান্য ব্যবস্থাপনার সাথে পুকুরে জলজ আগাছা নিয়ন্ত্রণ, পানিতে সবুজ শেওলা কমানো, অবাঞ্চিত প্রাণী দমন করতে হতো। জলজ আগাছার মধ্যে সাধারণত কচুরিপানা, কলমিলতা, ঝাউ ইত্যাদি লক্ষ করা যায়, যেগুলো নিয়ন্ত্রণে রাখতে শিকড়সহ তুলে ফেলতে হতো। তন্তুজাতীয় শেওলা থাকলে তুঁত ব্যবহারের মাধ্যমে কমাতে হতো। রাক্ষুসে মাছ নিধন করতে পুকুর শুকিয়ে অথবা বিষ প্রয়োগ করে রাজপুঁটি মাছের জন্য ক্ষতিকর অন্যান্য প্রাণী ও রাক্ষুসে মাছ মেরে ফেলতে হতো। এছাড়া পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্যের অভাব পূরণ করতে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হতো। এর ফলে পুকুরে মাছের জন্য প্রাকৃতিক খাদ্য জন্মাতে পারে।
উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করে উদ্দীপকের কবিরের পুকুর প্রস্তুত করা উচিত ছিল।