উদ্দীপকের শেষ কথাটি ব্যাখ্যা করো এবং তা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যাবে ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের শেষ কথাটি হলো কখনও কখনও প্রচুর উৎপাদনের জন্য সংরক্ষণের অভাবে ফসল নষ্ট হয়।
শাকসবজি মাঠ থেকে তোলার পর তাতে শ্বসন হার বেড়ে যায় এবং ইথিলিনের নিঃসরণ হতে থাকে। তাপে বা আঘাতের ফলে ইথিলিন নিঃসরণ ও শ্বসন হার বেড়ে পচন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। অধিক তাপ ও আর্দ্রতায় রোগজীবাণুর বংশবৃদ্ধি ও সংক্রমণ বেড়ে যায়। সংগ্রহের পর ফল ও শাকসবজি গাদা করে রাখলে এতেও জীবাণুর সংক্রমণ ঘটে। তাই সময়মতো সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি নতুবা ফসল পচে নষ্ট হয়ে যায়। কিন্তু উপযুক্ত নিয়মনীতি মেনে সংরক্ষণ করলে জমিতে উৎপাদিত অধিক সবজি অনেক দিন ভালো রাখা যায়। যেমন- কম তাপমাত্রায় ও উপযুক্ত আপেক্ষিক আর্দ্রতায় ফসল সংরক্ষণ করা যায়। ক্ষতিকর জীবাণু ও এনজাইমের ক্রিয়া নষ্ট করে জলীয় অংশের পরিমাণ কমিয়ে আনলেও সংরক্ষণকাল বৃদ্ধি পায়। ফসল সংগ্রহের পর মাঠে থাকা অবস্থায় সঞ্চিত তাপ ও শ্বসন প্রক্রিয়া কমানোর জন্য ঠান্ডা এবং পর্যাপ্ত বায়ু চলাচল করে এমন স্থানে কিছু সময় রেখে দিতে হবে। তাছাড়া ফসল সংগ্রহের পর কিউরিং করে প্রক্রিয়াজাত করেও ফসল সংরক্ষণ করে অর্থনৈতিক ক্ষতি এড়ানো সম্ভব। দীর্ঘ সময়ের জন্য রিফ্রিজারেটর বা হিমাগারেও সংরক্ষণ করা যেতে পারে।
অতএব বলা যায়, স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ফসলের পচনজনিত ক্ষয়ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।