1 Answers

উদ্দীপকটি একটি অবরোহ অনুমান। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান (Deductive Inference) বলে। অর্থাৎ অবরোহ অনুমানে আমরা সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণায় গমন করি। তাই এই অনুমানের গতি নিম্নমুখী। অবরোহ অনুমানে ব্যবহৃত আশ্রয়বাক্যেগুলোকে সত্য বলে ধরে নেওয়া হয়। উদ্দীপকের বিশ্লেষণ করে দেখা যায়-

সকল দার্শনিক হন মানবতাবাদী।
 রাসেল হন একজন দার্শনিক।
রাসেল হন একজন মানবতাবাদী।

এ দৃষ্টান্তে আশ্রয়বাক্য রয়েছে দুটো। অবরোহ অনুমানে সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের সত্যতা দ্বারাই নির্ধারিত হয়। এ আশ্রয়বাক্য দুটোর মধ্যে সম্পর্ক এমন যে, সিদ্ধান্তটা অনিবার্যভাবে আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হয়েছে এবং সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্তে অনুমিত হয়েছে।

5 views

Related Questions