1 Answers

যুক্তিবিদ্যার লক্ষ্য সত্যকে অর্জন করা। উদ্দীপকে সবুজের চিন্তার মধ্যে অবাস্তবতা জড়িত, তাই এটি কখনো অনুমান হতে পারে না। যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান, যেখানে ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে অনুমান করা হয়। এটা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্টবিদ্যা। এটি চিন্তার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা চিন্তা পদ্ধতির ফলিত কলা এবং চিন্তার আকারগত নিয়মাবলির বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো একটি মানসিক প্রক্রিয়ার অনুমান সম্পর্কীয় বিজ্ঞান যার মাধ্যমে আমরা জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হতে পারি এবং নির্ভুলভাবে যুক্তির বৈধতা নির্ণয়ের কৌশল নিরূপণ করতে পারি। অনেকের ধারণা- যুক্তিবিদ্যা যুক্তির বিদ্যা বা যুক্তি সম্পর্কীয় বিদ্যা। যে বিদ্যা পাঠ করলে যুক্তি সম্পর্কীয় জ্ঞান অর্জন করা যায়, তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যা আমাদের যুক্তি প্রণয়ন করতে শেখায় না এবং যুক্তিবিদ্যা পাঠ না করেও সঠিকভাবে যুক্তি উপস্থাপন করা যায়। মূলত যুক্তিবিদ্যা ভালো যুক্তি ও মন্দ যুক্তি, শুদ্ধ যুক্তি ও অশুদ্ধ যুক্তি, বৈধ যুক্তি ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে থাকে। আবার যুক্তিবিদ্যা মানুষকে যুক্তি প্রদান করতেও শেখায় না, এটি যুক্তিপদ্ধতির নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞান দান করে।

5 views

Related Questions