1 Answers
উদ্দীপকে আলমরা তাদের প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে তাদের প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায়বিশিষ্ট প্রতিষ্ঠান।
আলম ও তার বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করায় তাদের সদস্য সংখ্যা কম ছিল। এজন্য তাদের মূলধনের পরিমাণও কম ছিল। দক্ষ ব্যবস্থাপনার কারণে তাদের লাভ বাড়তে থাকায় তারা প্রতিষ্ঠানটির আয়তন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রতিষ্ঠানটির গঠনগত সীমাবদ্ধতা অর্থাৎ জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রি করতে না পারায় অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে পারছে না।
এমতাবস্থায় তারা যদি প্রতিষ্ঠানটির গঠনতন্ত্র পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে তাহলে তারা জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারবে।
সুতরাং বলা যায়, আলমরা পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের মাধ্যমে তাদের ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণ করতে পারবে।