1 Answers

আইন ভঙ্গ করা অপরাধকে নির্দেশ করে আর সামাজিক রীতিনীতি অমান্য করা বিচ্যুতিমূলক আচরণকে নির্দেশ করে। কোনো দেশের প্রচলিত আইন ভঙ্গ করা হলো অপরাধ। আর সমাজে বিদ্যমান আচার-আচরণ, রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধ পরিস্থিতি কাজ হলো বিচ্যুতিমূলক আচরণ। তাই বলা যায়, অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণ একই অর্থ বহন করে না। যেমনটা উদ্দীপকে সমাজবিজ্ঞানের শিক্ষক নাসিমা হকের আলোচনায় ফুটে উঠেছে।

বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধ পরস্পর ঘনিষ্ঠ হলেও এগুলোর মধ্যে কতকগুলো পার্থক্য রয়েছে। নিচে তা উল্লেখ করা হলো-

বিচ্যুতি হলো সামাজিক আদর্শের বা লোকাচারের বিরুদ্ধাচারণ। অপরাধ হলো সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। বিচ্যুতির জন্যে আইনগত শাস্তি থাকে না। অপরাধের জন্যে রাষ্ট্রীয় আইনে শাস্তি নির্ধারিত হয়। সকল বিচ্যুতিই অপরাধ নয়। সকল অপরাধই বিচ্যুতিমূলক আচরণ। বিচ্যুতি হলো সমাজ বা গোষ্ঠীর মূল্যবোধের পরিপন্থি আচরণ। অপরাধ হচ্ছে আইনের পরিপন্থি আচরণ। বিচ্যুত আচরণের শাস্তি স্পষ্টভাবে নির্ধারিত নয়। অপরাধের শাস্তি স্পষ্টভাবে নির্ধারিত। বিচ্যুতি অনাকাঙ্ক্ষিত আচরণ। অপরাধ আইনবিরোধী আচরণ। বিচ্যুত আচরণ নিয়ন্ত্রণ অনেকখানি সহজ। অপরাধ নিয়ন্ত্রণ বেশ কঠিন।

উপরিউক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আইন ভঙ্গ করা আর সামাজিক রীতিনীতি অমান্য করা একই অর্থ বহন করে না।

5 views

Related Questions