1 Answers

যুক্তিবিদ্যা হলো- 'ভাষায় ব্যক্ত, চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান'। উদ্দীপকের সাজিদ চিন্তার মাধ্যমে বুঝতে পারলো- সব প্রাণীর মৃত্যু অনিবার্য। যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে সুসংহত ও যুক্তিসম্মত আলোচনা করে। প্রত্যক্ষের সীমা ছাড়িয়ে বৃহত্তর বিষয় বা বস্তুর জ্ঞানলাভ করাই হলো মানুষের লক্ষ্য। যেকোনো সমস্যা সমাধানের প্রচেষ্টায় বুদ্ধিসম্পন্ন মানুষের হাতিয়ার বিচারমূলক চিন্তা। চিন্তা হলো জ্ঞানের উপায়। এরূপ চিন্তাই হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আমরা সর্বদা জ্ঞানলাভের জন্য চিন্তা করি। সে চিন্তা বিশৃঙ্খল হলে আমাদের জ্ঞানলাভ সম্ভব হয় না। চিন্তাকে সুশৃঙ্খল নিয়মানুগ হতে হয়। বিভিন্ন নিয়ম-কানুন তাকে মেনে চলতে হয়। এ সুশৃঙ্খল চিন্তা এবং তার প্রকাশকেই বলা হয় যুক্তিসঙ্গত বা যৌক্তিক চিন্তা বা Reasoning। কাজেই যুক্তিবিদ্যার প্রধান বিষয়বস্তু হচ্ছে যৌক্তিক চিন্তা এবং ভাষায় তার প্রকাশ।

4 views

Related Questions