1 Answers

আদর্শনিষ্ঠ বিজ্ঞান একটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে ঘটনা বিচার করে। উদ্দীপকে সাজিদের বাবার চেতনার সাথে যুক্তিবিদ্যার আদর্শ সাদৃশ্যপূর্ণ। নিম্নে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের চিত্র ছকের মাধ্যমে ব্যাখ্যা করা হলো-

বিষয়বস্তুর আলোচনার প্রেক্ষাপটে বিজ্ঞান দু'রকম। যথা- বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যেমন- মনোবিজ্ঞান ও আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শ বা মূল্যকে সামনে রেখে কোনো বিষয় বা ঘটনা কী রকম হওয়া উচিত বা ভালত্ব-মন্দত্ব নিয়ে আলোচনা করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যেমন- যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যা একটি নৈতিক আদর্শের ভিত্তিতে মানুষের আচরণের ভালত্ব- মন্দত্ব বা উচিত-অনুচিতবোধ নিয়ে আলোচনা করে। আদর্শনিষ্ঠ বিজ্ঞান বর্ণনাধর্মীয় নয়, এটা সবসময় মূল্যায়নধর্মী হয়ে থাকে।

5 views

Related Questions