1 Answers

উদ্দীপকে বর্ণিত অনুমানটি হলো অমাধ্যম অনুমানের অন্যতম প্রকারভেদ 'প্রতিবর্তন'। আমরা জানি, অমাধ্যম অবরোহ অনুমানের আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নজ্ঞর্থক হয় এবং আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হয়। প্রতিবর্তনের এ রূপরেখা A, E, I এবং ০ ছকের মাধ্যমে প্রকাশ করা হলো-

১ম সারিআশ্রয়বাক্য →AEIO
২য় সারিসিদ্ধান্ত →EAOI

উপরের ছকের A বাক্যকে প্রতিবর্তন করলে আমরা E যুক্তিবাক্য পাই, E যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে A যুক্তিবাক্য পাই, 1-যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে ০ যুক্তিবাক্য পাই এবং ০ যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে আমরা । যুক্তিবাক্য পাই। ১ম সারিতে আশ্রয়বাক্য নির্দেশ করে যাকে বলা হয় প্রতিবর্তনীয় এবং ২য় সারিতে সিদ্ধান্ত নির্দেশ করে যাকে বলা হয় প্রতিবর্তিত। প্রতিবর্তনের ছক অনুসারে আমরা বলতে পারি-

A- বাক্য প্রতিবর্তন করলে E- বাক্য পাওয়া যায়। যেমন: A- সকল মানুষ হয় মরণশীল (প্রতিবর্তনীয়) E-কোনো মানুষ নয় অমরণশীল। (প্রতিবর্তিত)

ঠিক তেমনিভাবে, E, I বাক্য এবং ০ যুক্তিবাক্যের ক্ষেত্রেও উপরের ছকের দৃষ্টান্ত প্রযোজ্য।

4 views

Related Questions