1 Answers
উদ্দীপকে বর্ণিত বিষয় দুটি হলো কার্য ও কারণ। কার্যকারণ নীতি অনুসারে বলা হয় কার্য ও কারণের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। কার্যের পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং কারণের পরবর্তী ঘটনাকে কার্য বলে। 'কার্য' ও 'কারণের' মধ্যে রয়েছে আবশ্যিক সম্পর্ক। কার্যকে ব্যাখ্যা করা হয় কারণ দিয়ে এবং কারণকে ব্যাখ্যা করা হয় কার্য দিয়ে। কারণ ও কার্যের মধ্যে রয়েছে আবশ্যিক ও অনিবার্য সম্পর্ক। আগুন- এর সাথে তাপের যেমন সম্পর্ক তেমনি কার্যের সাথে কারণের সম্পর্ক। 'আগুন' থেকে তাপকে যেমন আলাদা করা যায় না, তেমনি কার্য থেকে কারণকে পৃথক করা যায় না। কার্যকারণ নিয়ম আরোহের আকারগত ভিত্তি হিসেবে মৌলিক পূর্বানুমান হিসেবে স্বীকৃত। এ বিধির মূলকথা হলো প্রকৃতির প্রত্যেকটি ঘটনাই কারণের শৃঙ্খলে বাঁধা। জগতের প্রত্যেকটি পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনার সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে, পূর্বের ঘটনাটি ঘটলেই কেবল পরের ঘটনাটি ঘটে, আর পূর্বের ঘটনা না ঘটলে পরের ঘটনাটি ঘটে না।