1 Answers
যুক্তিবিদ্যায় শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্বন্ধই বিধেয়ক হিসেবে পরিচিত। সুতরাং বিধেয়ক গঠিত হয় উদ্দেশ্য এবং বিধেয়ের সমন্বয়ে। বিধেয়ের এই মূল বিষয় দুটি উদ্দীপকের সোহানের বক্তব্যে প্রকাশিত হয়। উদ্দেশ্য: কোনো যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, তাকে 'উদ্দেশ্য' বলে। যেমন- মামুন হয় পরিশ্রমী। এখানে 'মামুন' সম্পর্কে 'পরিশ্রমী' গুণটি স্বীকার করা হয়েছে। তাই এখানে 'মামুন' হলো উদ্দেশ্য। বিধেয়: কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা স্বীকার বা অস্বীকার করা হয় তাকে 'বিধেয়' বলে। যেমন- মাসুম হয় ছাত্র। এখানে উদ্দেশ্য 'মাসুম' সম্পর্কে 'ছাত্র' পদটি স্বীকার করা হয়েছে। তাই 'ছাত্র' এখানে বিধেয়।
4 views
Answered