1 Answers

সোহানের আচরণে সামাজিকীকরণ গুণটি হ্রাস পেয়েছে।

সামাজিক আচর-আচরণ, রীতিনীতি, আদব-কায়দা, সাংস্কৃতিক ধ্যান- ধারণা প্রভৃতি সম্বন্দ্বে প্রাথমিক শিক্ষা শিশু পরিবার থেকেই লাভ করে। সোহান যৌথ পরিবারের সন্তান ছিল। ব্যস্ত শহরে এসে তার সামাজিক যোগ্যতা হ্রাস পাচ্ছে। সামাজিক হতে হলে সোহানকে লোকজনের সাথে চলাফেরা ও মেলামেশা করতে হবে, এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া, কেউ বিপদে পড়লে এগিয়ে যাওয়া, পারস্পরিক সহযোগিতা, কর্তব্যপরায়ণতা, সততা ইত্যাদি গুণাবলি অর্জন করতে হবে। পরিবার সামাজিক কার্যাবলি শিক্ষা দেওয়ার কেন্দ্রস্থল। সোহান তার পারিবারিক জীবন থেকে সামাজিক আচার-আচরণ, আদব-কায়দা, মূল্যবোধ, রীতিনীতি ইত্যাদি শিক্ষা অর্জনের মাধ্যমে যোগ্যতা অর্জন করবে।

4 views

Related Questions