1 Answers

উদ্দীপকের রকিবের আচরণে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের চরিত্রের অতিথিপরায়ণতার দিকটি প্রকাশ পেয়েছে। 

মানুষের সাথে মানুষের আন্তরিকতার সম্পর্কই সমাজকে টিকিয়ে রেখেছে। মানুষের মাঝে যদি এই আন্তরিকতার সম্পর্ক কখনো একেবারে বিলীন হয়ে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আন্তরিক ব্যবহারই মানুষকে মহৎ করে।

উদ্দীপকে রকিব তার বন্ধু নবিনকে ঈদের ছুটিতে তার গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। রকিবের বাড়ি কক্সবাজারে হওয়ায় সেখানকার সমুদ্রসৈকত, পাহাড়, ঝরনা, বৌদ্ধ মন্দিরসহ অন্যান্য দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখায়। এছাড়াও রকিবের পরিবারের সদস্যরা নবিনকে যে আন্তরিকতার সাথে গ্রহণ করে এবং আতিথেয়তা প্রদর্শন করে তাতে নবিন মুগ্ধ। মূলত উদ্দীপকে নবিনের প্রতি রকিবের আতিথেয়তা ও আদর-আপ্যায়নের দিকটি ফুটে উঠেছে। 'প্রবাস বন্ধু' গল্পে লেখকের জন্য নিয়োজিত আবদুর রহমানও লেখকের প্রতি অত্যন্ত আন্তরিক ও অতিথিবৎসল ছিল। তার অসাধারণ রান্না, কর্মক্ষমতা ও আফগানিস্তান দর্শনেও লেখকের প্রতি তার গভীর আন্তরিকতা ফুটে উঠেছে। আবদুর রহমান লেখককে যত্ন ও আপ্যায়নে কোনো ত্রুটি করেনি। এভাবে উদ্দীপকের রকিবের আচরণে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের চরিত্রের অতিথিপরায়ণতার দিকটি প্রকাশ পেয়েছে।

4 views

Related Questions