1 Answers
'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমানকে তার শারীরিক গঠনের জন্য 'নরদানব' বলা হয়েছে।
আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি। দুই হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তার পা দুখানা ডিঙি নৌকার মতো। কাঁধ এত চওড়া যে লেখকের মনে হয়েছে সে বাবুর্চি আবদুর রহমান না হয়ে বাদশা আবদুর রহমান হলে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এ কান ও কান জোড়া মুখ। এবড়ো-থেবড়ো নাক- কপাল নেই। তার এমন শারীরিক গঠনের জন্য লেখকের মনে হয়েছে সে মানুষ নয়, কোনো বিশালদেহী ভয়ংকর জন্তু। এ কারণেই তাকে 'নরদানব' বলা হয়েছে।
164 views
Answered