1 Answers
উদ্দীপকে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের স্বদেশপ্রেমের দিকটি প্রতিফলিত হয়েছে।
স্বদেশের প্রতি ভালোবাসাই স্বদেশপ্রেম। সবার কাছেই তার স্বদেশ সবচেয়ে সেরা। যে দেশে জন্ম, বেড়ে ওঠা সেই জন্মভূমির প্রতি অনুরাগ থাকাটা স্বাভাবিক ব্যাপার। কারণ জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি।
উদ্দীপকের কবিতাংশে স্বদেশের প্রতি গভীর অনুরাগ ব্যক্ত হয়েছে। তাঁর দেশের সূর্যালোকে মৌসুমি ফুল ফুটতে দেখা যায়। সেখানে স্নিগ্ধ শরৎকাল আসে মাঠভরা ধান নিয়ে। কবির কাছেই শুধু নয়, তার দেশের প্রতিটি মানুষের কাছে স্বদেশের মাটি ফসলের সম্ভারে নতুন জীবনের সন্ধান দেয়। উদ্দীপকের এই স্বদেশানুরাগ 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের স্বদেশপ্রেমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে আবদুর রহমানের জন্মভূমির প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। তাঁর জন্মভূমি সম্পর্কে তিনি বলেছেন- আমার দেশ- সে কী জায়গা! শীতকালে সে কী বরফ পড়ে! মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, খেত-খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে। আবদুর রহমানের নিজের দেশ সম্পর্কে এ ধরনের বক্তব্য তার গভীর স্বদেশানুরাগকেই নির্দেশ করে, যা উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে।