1 Answers

উদ্দীপকের বাবুর্চির সাথে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের সাদৃশ্য রয়েছে। 

মানুষ বিভিন্ন কাজের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে। কাজের মধ্যে থেকেই সে আনন্দ খুঁজে নেয়। অন্যের প্রয়োজনে নিজের কাজের মধ্য দিয়ে সহযোগী হয়ে ওঠাই তার নিত্য প্রবৃত্তি।

'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমান লেখকের সব কাজ করে দেয়। সে সব কাজের কাজি হলেও রান্নায় সে অনেক পারদর্শী। আবদুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আবদুর রহমানের রান্না ও বিপুল আয়োজন দেখে লেখক অভিভূত হয়েছেন। এ কারণেই লেখক বলেছেন, উৎকৃষ্ট রেঁধেছ আবদুর রহমান। উদ্দীপকেও বাবুর্চি ও তার রান্নার বিষয়টি প্রকাশ পেয়েছে। সবাই প্রচণ্ড ক্ষুধা নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে। রান্নাঘর থেকে ছুটে এসে বাবুর্চি সবাইকে সালাম জানায়। মিশরীয় খাবারের বিশাল আয়োজন এবং বাবুর্চির আপ্যায়নে তারা আপ্লুত হয়। উদ্দীপকের এই বাবুর্চির সঙ্গেই 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের সাদৃশ্য রয়েছে।

5 views

Related Questions