1 Answers

উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে প্রকাশিত আফগানিস্থানের বিভিন্ন দৃশ্য বর্ণনার সঙ্গে সাদৃশ্য রয়েছে। 

অজানাকে জানার কৌতূহল মানুষের চিরন্তন প্রবৃত্তি। এজন্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা ঘুরে বেড়ায়। বিভিন্ন জায়গা ভ্রমণের মধ্য দিয়ে জানতে পারে সেখানকার প্রকৃতি, বৈচিত্র্য, মানুষের আচার-আচরণ, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে।

উদ্দীপকে ইতালির ভেনিস নগরের বিভিন্ন দৃশ্যের উল্লেখ করা হয়েছে। এর ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক দৃশ্য, মানুষের তৈরি বিভিন্ন স্থাপনা ও ঐতিহ্য লেখকের মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক আফগানিস্তানে ভ্রমণের সময় যেসব মনোমুগ্ধকর দৃশ্য এবং নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেগুলোর বর্ণনা করেছেন। তিনি আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান, সেখানকার প্রাকৃতিক দৃশ্য, মানুষের আতিথেয়তা ইত্যাদি বিষয়ের কথা বলেছেন। ভ্রমণকাহিনির এসব বিষয়ের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।

6 views

Related Questions