1 Answers
উদ্দীপকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে প্রকাশিত শিক্ষার আসল উদ্দেশ্য তুলে ধরেছে।
মানুষের জীবনে মৌলিক চাহিদা মেটানোই সর্বশেষ কথা নয়। অন্ন-বস্ত্রের যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রকৃত শিক্ষারও প্রয়োজন রয়েছে। মনুষ্যত্ব অর্জন করতে না পারলে অগাধ সম্পদের মালিক হলেও প্রকৃত সুখ পাওয়া যায় না।
উদ্দীপকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত অর্থাৎ মনুষ্যত্ব অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানে বলা হয়েছে শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই সুন্দর ভুবনে কল্যাণ, প্রেম ও সৌন্দর্যপুষ্ট জীবনযাপনে শক্তিমান করে তোলা। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। জীবনকে কীভাবে উপভোগ করতে হয়, কীভাবে মানবিক গুণাবলির অধিকারী হতে হয় তা জানা যায় শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির মাধ্যমে। অন্নপ্রাচুর্যের চেয়ে মুক্তিকে এখানে বড় করে দেখানো হয়েছে। তাই বলা যায় যে, প্রবন্ধের এই দিকটিই উদ্দীপকটি তুলে ধরেছে।