1 Answers

"উদ্দীপকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের খন্ডাংশ তুলে ধরেছে মাত্র"- মন্তব্যটি যথার্থ।

শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষের আত্মার মুক্তি, বুদ্ধির জাগরণ ঘটানো, আত্মপ্রকাশের সুযোগ দান এবং মনুষ্যত্বলোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। শিক্ষার মাধ্যমে এই বিষয়গুলো প্রকাশ পেলে মানুষ মুক্তির স্বাদ পায়।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক মানুষের জীবনসত্তা ও মানবসত্তার কথা বলেছেন। তাঁর মতে শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। লেখক মানবজীবনে মনুষ্যত্বের প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব নির্দেশ করেছেন। তিনি আত্মাকে বাঁচাতে উপযুক্ত শিক্ষা অর্জন করতে আহ্বান জানান। উদ্দীপকে কেবল 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের 'অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়' এই বিষয়টি প্রকাশ পেয়েছে। এই বিষয়টি ছাড়া প্রবন্ধের অন্যান্য বিষয় প্রকাশ পায়নি।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হলো শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি করা, মনুষ্যত্বের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ অন্নবস্ত্রের জন্য নিজেকে বন্দি করে রাখে না। মুক্ত জীবনের প্রত্যাশা করে মুক্তি লাভ করতে চায়। কারণ তাদের কাছে মুক্তি বড়। উদ্দীপকে এই বিষয়টি প্রকাশ পেয়েছে। যেখানে শিক্ষা, জীবসত্তা, মানবসত্তা, মূল্যবোধ ইত্যাদি বিষয় স্পষ্ট হয়ে ওঠেনি। এই সব দিক বিচারে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions