1 Answers
যে নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদানের পূর্বে ঊর্ধ্বতন নির্দেশের বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান এবং তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করেন, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। পরামর্শমূলক নির্দেশনায় উর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণে অধস্তনদের অংশগ্রহণ থাকায় নির্দেশ বাস্তবায়নে তারা আন্তরিক থাকে। ফলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হয়। উদ্দীপকের 'রেড টিউলিপ' নামক প্রতিষ্ঠানের কর্ণধার জনাব রউফ বছরের শুরুতে শ্রমিক-কর্মীদের সাথে মতবিনিময় করে ১৫ লক্ষ ইউনিট পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। শ্রমিক-কর্মীদের থেকে বিদ্যমান সমস্যা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। বছর শেষে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়। তাই আমরা বলতে পারি, "পরামর্শমূলক নির্দেশনার যথাযথ অনুসরণই রেড টিউলিপ প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।"