1 Answers

অমিতা দ্রংয়ের অবস্থান গারো সমাজব্যবস্থার ধরনই উপস্থাপন করছে।

গারোদের মধ্যে মাতৃসূত্রীয় তথা মাতৃপ্রধান পরিবার দেখা যায়। এ রীতি অনুযায়ী বিয়ের পর স্বামীকে স্ত্রীর বাড়িতে এসে বসবাস করতে হয়। বিয়ের পর পুরুষ হয় গৃহরক্ষক এবং স্ত্রী হয় প্রধান। গারো সমাজে মহিলারাই পরিবারের প্রধান এবং সর্বময় ক্ষমতার অধিকারী যা অমিতা দ্রংয়ের ক্ষেত্রেও লক্ষণীয়। মাতৃসূত্রীয় পরিবার হওয়ায় গারোদের মধ্যে সন্তানের পরিচয়, সম্পত্তির মালিকানা, উত্তরাধিকার ইত্যাদি মায়ের গোত্র দ্বারাই নির্ণীত হয়। তাদের সমাজে মায়ের সম্পত্তির অধিকারই হচ্ছে মেয়ে। সন্তনেরা মায়ের পরিচয়েই পরিচিত হয় এবং বংশধারাও মায়ের বংশ অনুযায়ী নির্ধারিত হয়। গারো যা অমিতা দ্রংয়ের ক্ষেত্রেও দেখা যায়।

উপরিউক্ত বিষয় ছাড়াও গারো সমাজকে জানার জন্য তাদের অর্থনৈতিক ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা ইত্যাদি জানা জরুরি। তারপরও বলা যায়, অমিতা দ্রংয়ের অবস্থান গাড়ো সমাজব্যবস্থার ধরনই উপস্থাপন করেছে।

5 views

Related Questions