1 Answers
অমিতা দ্রং গারো ক্ষুদ্র জাতিসত্তার সদস্য। গারো পরিবার মাতৃসূত্রীয়। এসব পরিবারের সন্তানরা মায়ের পরিচয়ে সমাজে পরিচিত হয়। গারো পরিবার বা সমাজে মহিলারাই সর্বক্ষমতার অধিকারী হয়। মেয়েরা বংশানুক্রমে মায়ের সম্পত্তির উত্তরাধিকার হয়।
অমিতা দ্রংও তার পরিবারের কর্তা। সন্তানরা তার উপাধি গ্রহণ করেছে। পরিবারের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার কথামতোই নির্ণীত হয়। তিনি তার মায়ের সম্পত্তিতে অধিকার পেয়েছেন এবং পরিবার ও সমাজে তার বেশ দাপট রয়েছে। অতএব বলা যায় যে, অমিতা দ্রং গারো জাতিসত্তার সদস্য।
5 views
Answered