1 Answers

উদ্দীপকে উল্লিখিত সুমি আধুনিক সভ্যতার আবিষ্কার ব্যবহার করছে। তাই বলা যায়, সুমি আধুনিক সভ্যতা তথা লৌহ সভ্যতার স্তরে অবস্থান করছে।

লৌহ সভ্যতা মানব সমাজের ইতিহাসে সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক। লৌহের আবিষ্কার মানব সভ্যতার ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা করে। আমরা জানি, ব্রোঞ্জের তুলনায় লৌহ মজবুত এবং দামে সস্তা। এর ব্যবহারও সহজসাধ্য। তাই লৌহের ব্যবহারও অধিক। বস্তুত লৌহের ব্যাপক ব্যবহার মানব সভ্যতার অভাবনীয় উন্নতিতে অবদান রাখে। ধাতুকে কেন্দ্র করে কৃষি যন্ত্রপাতিতে যে পরিবর্তন আসে তাতে লৌহের ভূমিকা অন্যতম। লৌহ কৃষি যন্ত্রপাতিতে এক নবতর বিপ্লব আনে। লৌহ নির্মিত কুঠার, লাঙলের ফলা, দা, কাস্তে, নিড়ানি ইত্যাদি অকর্ষিত ভূমি পরিষ্কার ও কৃষি কাজকে আরো সহজতর করে তোলে। লোহার যন্ত্রপাতি ব্যবহারে জমির ফসল আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। এর পাশাপাশি ঘরবাড়ি নির্মাণে এবং নানা ধরনের গৃহ সামগ্রী, আসবাবপত্র তৈরিতে লৌহের ব্যাপক ব্যবহার লক্ষণীয়। শিল্পকারখানা এবং বিভিন্ন ভারী ও হালকা যন্ত্রপাতি লৌহ দ্বারা নির্মিত হয়। বৈজ্ঞানিক প্রযুক্তি, শিল্পকলা ও স্থাপত্য শিল্পে লৌহের ব্যাপক ব্যবহার বৃদ্ধি পায়। আধুনিক যুগে অস্ত্র শিল্পও লৌহের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

সুতরাং বলা যায়, মানব সভ্যতাকে দ্রুতগতিতে এগিয়ে নিতে উদ্দীপকে উল্লিখিত লৌহ যুগের অবদান অনস্বীকার্য।

5 views

Related Questions