কেতুপুরের জেলেপাড়াটি অগাস্ট কোঁৎ বর্ণিত সমাজ বিকাশের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
4 views
1 Answers
উদ্দীপকের কেতুপুরের জেলেপাড়াটি অগাস্ট কোঁৎ বর্ণিত সমাজ বিকাশের ধর্মতাত্ত্বিক স্তরে অবস্থান করছে।
অগাস্ট কোঁৎ এর সমাজ বিকাশের স্তরগুলোর মধ্যে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরটি হলো মানবসমাজের আদিস্তর। এই স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব বেশি ছিল। ধর্মই হচ্ছে এ স্তরে সমাজ গঠন ও পরিচালনার মূল চালিকা শক্তি। এ ধর্মতাত্ত্বিক স্তরটি মূলত জ্ঞানের প্রাথমিক পর্যায়। যখন মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ও ধারণা অর্জন করতে পারেনি, সে সময়েই এ জ্ঞানের শুরু। এ স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। অর্থাৎ এ যুগে মানুষ ছিল অদৃষ্টবাদী এবং ভাগ্যের ওপর নির্ভরশীল। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়।
4 views
Answered