1 Answers

উদ্দীপকটি 'মানুষ মুহম্মদ (স.)' রচনার মহানবি হযরত মুহম্মদ (স.)-এর মহানুভবতার বিষয়টি তুলে ধরেছে। 

জগতে যারা স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাঁরা নানাবিধ মানবীয় গুণের অধিকারী ছিলেন। মানুষের কল্যাণে তাঁরা জীবন উৎসর্গ করে গেছেন। আত্মসুখের জন্য কখনো কোনো কাজ করেননি। তাঁদের সাধনা, পরিশ্রম ও আত্মত্যাগের জন্য এ পৃথিবী এখনও শান্তিময়।

উদ্দীপকে হযরত ওমর (রা.)-এর মহানুভবতার দিকটি তুলে ধরা হয়েছে। সিরিয়া ভ্রমণ শেষে মদিনায় ফেরার সময় ওমর (রা.) একজন বৃদ্ধার অসহায়ত্বের কথা শোনেন। তিনি বৃদ্ধার ব্যথায় ব্যথিত হয়ে নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করতেও কুণ্ঠিত হননি। তাঁর এ মহানুভবতা 'মানুষ মুহম্মদ (স)' রচনার মহানবি (স.)-এর মহানুভবতাকে মনে করিয়ে দেয়। আলোচ্য রচনায় দেখা যায়, মহানবি (স.) অগাধ ঐশ্বর্যের মাঝে থেকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। কোনো আড়ম্বর ছিল না তাঁর জীবনে। সবাইকে সমানভাবে দেখতেন। মহানবি (স.)-এর এসব গুণের সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

4 views

Related Questions