উদ্দীপকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধটির কোন সময় ও দিক নির্দেশ করেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যু সংবাদ ও তৎপরবর্তী সময়কে নির্দেশ করেছে। মানুষ মরণশীল।
ধনী-গরিব, রাজা-প্রজা, মহাপুরুষ, উত্তম-অধম সব মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। এ সত্য জানা সত্ত্বেও ক্ষমতাবান ও উচ্চাভিলাষী মানুষ অনেক সময় সৃষ্টির এই অমোঘ বিধানকে তাচ্ছিল্য করতে চায়।
উদ্দীপকে দেখা যায়, হযরত আবুবকর (রা.) হযরতের মহান বাণী শুনিয়ে শোকে মর্মাহত ও বিহ্বল মুসলমানদের বুঝিয়েছিলেন তিনিও মানুষ, তিনিও মৃত্যুর অধীন। একইভাবে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধেও হযরতের অসুস্থতার খবর শুনতে মদিনায় আসা জমায়েত লোকদেরকে শান্ত করেছিলেন। মহানবি (স.)-এর মৃত্যু হয়েছে। খবর শুনে হযরত ওমর (রা.) বলেন যে, যে বলবে হযরত মারা গেছেন তার মাথা যাবে। মৃত্যুর খবর শুনে সমবেত জনতাও অস্থির হয়ে ওঠে। তখন মদিনার সমবেত জনতাকে শান্ত করতে হযরত আবুবকর (রা.) বলেন, যারা হযরতের অনুসারী তারা জানুক তিনি মারা গেছেন। সেই সাথে তিনি আল্লাহর সুস্পষ্ট বাণীর কথা উল্লেখ করেন- মুহম্মদ (স.) আল্লাহর রাসুল ছাড়া আর কেউ নন, তাঁর পূর্বে অনেক রাসুল মারা গেছেন। উদ্দীপকেও 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরতের মৃত্যু ও তার পরবর্তী সময়ের দিকটি নির্দেশ করা হয়েছে।