1 Answers
হ্যাঁ, উদ্দীপকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের বক্তব্য ধারণ করেছে।
শিক্ষা মানুষের মনের দ্বার উন্মোচন করে, মূল্যবোধ সৃষ্টি করে। এ জন্য মানবজীবনে প্রকৃত শিক্ষা অর্জনের গুরুত্ব অনেক বেশি। শিক্ষা মানুষকে আত্মপ্রকাশের সুযোগদানের মাধ্যমে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচিত করে তোলে।
উদ্দীপকে বর্তমান সমাজব্যবস্থায় মানুষের অফুরন্ত চাওয়ার কথা বলা হয়েছে। আজ মানুষ তার চাহিদা পূরণে যেকোনো কিছু করতে প্রস্তুত। অথচ তা করা উচিত নয়। কারণ মানুষের অবৈধ সম্পদ মানুষকে মহৎ করতে পারে না। অমরত্বের স্বাদ শুধু মানবীয় গুণাবলি অর্জনের মাধ্যমেই পাওয়া যায়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে এই ভাবের প্রকাশ ঘটেছে। এ প্রবন্ধে প্রকৃত শিক্ষার কথা বলা হয়েছে। প্রকৃত শিক্ষা মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আবার অন্ন-বস্ত্রের চিন্তা থেকে মুক্তি না পেলে কখনো প্রকৃত শিক্ষা লাভ করা যায় না। মনুষ্যত্বলোকে পৌঁছাতে হলে অন্নচিন্তার নিগড় থেকে মুক্তি পেতে হবে। উদ্দীপকটি প্রবন্ধের এসব বিষয় ও বক্তব্য ধারণ করেছে।