1 Answers

উদ্দীপকে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির ফুটে ওঠা দিকটি হলো প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি। 

প্রকৃতির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। মানুষের কাছে প্রকৃতির সব সৌন্দর্যই বিস্ময়কর। কারণ মানুষ শত চেষ্টা করেও প্রকৃতির রূপবৈচিত্র্যের পুরোপুরি সন্ধান পায় না। তাই তা দেখে মানুষের বিস্ময়ের সীমা থাকে না।

উদ্দীপকে জনৈক ব্যক্তি ফিলিপিনোর 'পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী'র সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগের পরিচয় পাওয়া যায়। নদীর মুখে বিশাল এক পাহাড়। তার পেটের ভেতর দিয়ে বয়ে গেছে ঐ নদী। মাথার উপরে বিশাল পাহাড় আর ব্যাটারির আলোয় আলোকিত পানি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতেও আবদুর রহমান তার নিজের এলাকা পানশিরের সৌন্দর্যের বর্ণনা দিয়েছে। সেখানে শীতকালে প্রচুর বরফ পড়ে। নানা ধরনের বরফ। মাঝে মাঝে বাতাস বয়, কখনোবা ঝড়। এক সময় ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে বাতাসের শব্দ। বরফ পড়া বন্ধ হলে খোলা চোখে বরফের দিকে তাকানো যায় না ঔজ্জ্বল্যের কারণে। প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি উদ্দীপক ও 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে ফুটে উঠেছে।

9 views

Related Questions