1 Answers

"উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি সব মানুষকে আকর্ষণ করে"- মন্তব্যটি যথার্থ। 

পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে মানুষ প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রূপে আবিষ্কার করে। প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনে মানুষের মনে এক আনন্দময় অনুভূতির সৃষ্টি হয়। এ কারণেই মানুষ বারবার প্রকৃতির কাছে ছুটে যায়।

উদ্দীপকে প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে কবি প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার অনুভূতির প্রকাশ করেছেন। পৃথিবীর সেই সুন্দর স্থানের বর্ণনায় এসেছে সবুজ ডাঙ্গা, বিভিন্ন গাছ, ভোরের মেঘ, নদীর জল ইত্যাদি, যা সব মানুষকে আকর্ষণ করে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতেও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে। লেখকের সেবায় নিয়োজিত আবদুর রহমান পানশিরের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছে। শীতপ্রধান পানশিরের ঝড়ো প্রকৃতির বর্ণনায় এসেছে বরফের সৌন্দর্যের কথা, যা ঝিরঝিরে বৃষ্টির মতো আকাশ থেকে পড়ে। এমন সৌন্দর্যে মানুষ মোহিত হয়ে বাকরুদ্ধ হয়ে যায়। সেখানকার সৌন্দর্য মানুষকে তীব্রভাবে আকর্ষণ করে।

'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে যা মানুষকে আকর্ষণ করে। উদ্দীপকের কবিতাংশেও একই বিষয় প্রতিফলিত হয়েছে, যার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করেছে। আর এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, উদ্দীপক ও 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে প্রতিফলিত প্রাকৃতিক সৌন্দর্য সব মানুষকে আকর্ষণ করে। এই বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions