1 Answers

উদ্দীপকে হাসানের আচরণে আখলাকে যামিমার 'প্রতারণা'-এর দিকটি প্রকাশ পেয়েছে। প্রতারণা হলো প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসায় বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া ইত্যাদি। এছাড়াও মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রতারণা হতে পারে। যেমন- পরীক্ষায় নকল করা। উদ্দীপকে হাসান প্যাকেটে পচা ফল লুকিয়ে রেখে কৌশলে ক্রেতাকে তা দিয়ে দেয়, যা প্রতারণার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, হাসানের আচরণে আখলাকে যামিমার 'প্রতারণা' বিষয়টি প্রকাশ পেয়েছে।

6 views

Related Questions