1 Answers

উদ্দীপকে আলোচ্য মূল দুটি বিষয় হলো কার্য ও কারণ। কার্য-কারণ নিয়ম অবিচ্ছেদ্য সম্পর্কে বাঁধা। কার্য ছাড়া কারণ এবং কারণ ছাড়া কার্যকে ব্যাখ্যা করা যায় না। তাই কার্য ও কারণ উভয় সাপেক্ষ পদ। কারণের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো কারণ সবসময় 'কার্য' নামক ঘটনার সাথে সম্বন্ধযুক্ত। প্রকৃতিতে কার্য ও কারণকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। একই ঘটনা তার কার্যের দিক থেকে কারণ এবং কারণের দিক থেকে কার্য বলে বিবেচিত হয়। একটি ছাড়া অন্যটিকে ব্যাখ্যা করা যায় না। কারণ ছাড়া কার্য হতে পারে না। কোনো ঘটনাকে কারণ বলার অর্থ হলো তাকে কোনো কার্যের কারণ হিসেবে বিবেচনা করা। আবার কোনো ঘটনাকে কার্য বলার অর্থ হলো কোনো কারণের কার্য হিসেবে বিবেচনা করা। যেমন- 'বন্যা হবার পর ফসল নষ্ট হয়েছে'- এখানে বন্যা হলো কারণ এবং ফসল নষ্ট হওয়া হলো কার্য। কার্য ও কারণ সাপেক্ষ পদ হওয়ার সুবাদে এক্ষেত্রে 'বন্যা হওয়া' ও ফসল নষ্ট হওয়া' দুটি পরস্পর সাপেক্ষ পদ। আবার বলা যায়, 'দুধ হতে দই হয়'। এখানে দুধ হলো কারণ এবং দুই হলো কার্য। দই তৈরির জন্য অবশ্যই দুধের প্রয়োজন। দুধ ছাড়া কখনো দই তৈরি করা যায় না। তাই দুধ এবং দই যেভাবে সম্পর্কযুক্ত, কারণ এবং কার্য ঠিক সেইভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত।

4 views

Related Questions