1 Answers
'রাসেলের A+ পাওয়ার সম্ভাবনা'- বিষয়টি অনুমানের মাধ্যমে প্রাপ্ত। কোনো জানা বিষয় বা তথ্যের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। যেমন- ঘুম ভেঙ্গে ভোর বেলা ঘরের বাইরে এসে দেখলাম যে, গাছ-পালা, ঘর- বাড়ী সব ভিজা রয়েছে। এ তথ্যের ওপর ভিত্তি করে তখন ধারণা করি যে, রাত্রে বৃষ্টি হয়েছে। এখানে জানা বিষয়ের ওপর ভিত্তি করে অজানা বিষয়টি অনুমান করি। প্রাচ্য ও প্রতীচ্যের প্রায় অধিকাংশ দার্শনিক ও যুক্তিবিদ অনুমানকে জ্ঞানার্জনের একটি গুরুত্বপূর্ণ উৎস বলে মনে করে থাকেন। অনেক জ্ঞান আছে (যেমন পরোক্ষ জ্ঞান), যাদেরকে আমরা প্রত্যক্ষণের, প্রাধিকার বা শ্রুতির মাধ্যমে পাই না। এ ধরনের জ্ঞানের ক্ষেত্রে অনুমানই একমাত্র মাধ্যম। উদ্দীপকের আলোকে বলা যায়-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অধিকাংশ পরীক্ষার্থী A+ পেয়েছে, রাসেল একজন পরীক্ষার্থী। অতএব, খুব সম্ভবত, রাসেলও A+ পেয়েছে। অনুমানে দেখা যাচ্ছে যে, এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয় সত্য বচন। যেখানে সত্য আশ্রয়বাক্যগুলো থেকে যৌক্তিকভাবে সত্য সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে।