1 Answers
উদ্দীপকে উল্লিখিত যুক্তিবিদ ব্রডলীসহ কোহেন, নেগেল ও স্টেবিং সংকেত এবং প্রতীকের মধ্যে তাদের মতে পার্থক্য করেন। তাদের মতে প্রতীক সচেতনভাবে সুপরিকল্পিত। কিন্তু সংকেত অপরিকল্পিত এবং স্বেচ্ছামূলক। প্রতীক হলো কৃত্রিম ও প্রথাসিদ্ধ। কিন্তু সংকেত হলো স্বাভাবিক। সব প্রতীককে সংকেত বলা যায় কিন্তু সব সংকেতকে প্রতীক বলা যায় না। কেবল সুচিন্তিতভাবে নির্বাচিত সংকেতকেই প্রতীক বলা হয়। প্রতীকায়িত বিষয়ের সাথে প্রতীকের সম্পর্ক পরোক্ষ, প্রত্যক্ষ নয়। কিন্তু সংকেতের সাথে সাংকেতিক বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষ। যেহেতু সব প্রতীককেই সংকেত হিসেবে ব্যবহার করা সম্ভব। সেহেতু সংকেতের পরিধি বা পরিসর প্রতীকের চেয়ে বেশি। এ কারণে কেউ কেউ প্রতীককে সংকেতের ক্ষুদ্রতম অংশ বলে মনে করেন। প্রতীক ও সংকেতের মাঝে যে পার্থক্য উল্লেখ করা হয়েছে তা আপেক্ষিক, চূড়ান্ত নয়। কারণ একই বিষয়কে এক ব্যক্তি সংকেত হিসেবে এবং অন্য ব্যক্তি প্রতীক হিসেবে বিবেচনা করতে পারে।