1 Answers
কোনো বস্তুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। উদ্দীপকে ঘূর্ণিঝড়ের সময় সাইরেনের শব্দ আমাদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার প্রতীক হিসেবে কাজ করেছে। এই সাইরেন হলো নির্দেশমূলক প্রতীক বা ইঙ্গিতপূর্ণ প্রতীক। এ ধরনের প্রতীক আমাদের মনে একটা ধারণাকে স্মরণ করে দেয় এবং প্রতীকটার কারণে আমরা এ ধারণার দিকে মনোযোগ দেই। যেমন- ট্রাফিকের 'লাল বাতি' গাড়ি থামানোর সংকেত বা প্রতীক হিসেবে কাজ করে। এখানে আমরা আকৃতির দিকে নজর না দিয়ে সেই চলগুলোর দিকে মনোযোগ দেই যা নির্দিষ্ট কোনো অর্থের প্রতি ইঙ্গিত করে। ঠিক সেভাবে সাইরেনের শব্দ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রতীক হিসেবে ইঙ্গিত প্রদান করে। সাধারণ ভাষায় শাব্দিক প্রতীকের মতো এ প্রতীক একই মুহূর্তে একাধিক বিষয়কে নির্দেশ করে না। উপরন্তু সাইরেনের প্রতীক বিশেষভাবে পরিকল্পিত বলে এর অর্থও অস্পষ্ট নয়। তাইতো সাইরেনের শব্দে সবাই অনুধাবন করতে পেরেছিল বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘেঁয়ে আসছে এবং এখনই নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের উপযুক্ত সময়।