1 Answers

যুক্তিবিদ সি.আই.লুইস প্রতীকী যুক্তিবিদ্যার তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মধ্যে অন্যতম হলো প্রতীকী যুক্তিবিদ্যায় ধারণা জ্ঞাপক চিহ্নের ব্যবহার, যা উদ্দীপকের ১ম বৈশিষ্ট্যে উল্লেখ করা হয়েছে। আমরা জানি, যেসব শব্দ প্রত্যক্ষভাবে কোনো ধ্বনি নির্দেশ করে, তাদের বলা হয় ধ্বনি জ্ঞাপক চিহ্ন। যেমন- যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন ইত্যাদি। অপরপক্ষে, যেসব চিহ্ন প্রত্যক্ষভাবে কোনো ধ্বনি নির্দেশ না করে কোনো ধারণাকে নির্দেশ করে তাদের বলা হয় 'ধারণা | জ্ঞাপক চিহ্ন'। যেমন+, -, ×, ÷ ইত্যাদি। প্রতীকী যুক্তিবিদ্যায়ধ্বনি জ্ঞাপক চিহ্নের পরিবর্তে মননশীলতার প্রয়োগ ছাড়াই অনেকটা যান্ত্রিকভাবে ধারণা জ্ঞাপক চিহ্ন ব্যবহার করা হয়। সব ভাষায়, যেমন, বাংলা ভাষায় বই, খাতা, কলম ইত্যাদি হলো ধ্বনি জ্ঞাপক। আবার গণিত বা যুক্তিবিদ্যায় v, >, +, - ইত্যাদি হলো ধারণা জ্ঞাপক বা ভাবলেখ। এই ধারণা জ্ঞাপক যুক্তিবিদ্যায় সংযৌগিক বাক্যে, নিষেধক বাক্যে, প্রাকল্পিক বাক্যে, বৈকল্পিক বাক্যে এবং সমমানিক বাক্যে ব্যবহার লক্ষ করা যায়।

6 views

Related Questions