1 Answers
উদ্দীপকটিতে কোম্পানি একটি সফটওয়্যার ব্যবহার করেছে যেখানে তার পার্টসের মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তাই এ যুগে ব্যবসায় পরিচালনা করার জন্য অবশ্যই তথ্য প্রযুক্তির ব্যবহার করতে হবে। সেটা ছাড়া বর্তমানে ব্যবসায়ের কথা চিন্তা করা কঠিন। এখানে মাইক্রো কোম্পানি তার পার্টস শেষ হয়ে যাবার কারণে অনেক সময় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। যে কারণে তার মজুদ সম্পর্কে নিশ্চিত থাকতে এবং উৎপাদন অব্যাহত রাখতে সে সফটওয়্যারের সাহায্য নিচ্ছে। সেটা তার ব্যবসায়ের জন্য অত্যন্ত প্রয়োজন।
উদ্দীপকটিতে মাইক্রো কোম্পানি মজুদ স্বয়ংক্রিয়ভাবে গণনার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করছে। যেটা তার উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। তিনি প্রযুক্তির ব্যবহার ব্যতিরেকে যখন পার্টসগুলোর মজুদের হিসাব করতেন তখন মজুদের অভাবে তার উৎপাদন বন্ধ থাকত। কেননা ঐ সময়ে সঠিকভাবে মজুদের হিসাব সংরক্ষণ করা সম্ভব হতো না। কিন্তু এখন সফটওয়্যারের ব্যবহারের ফলে মজুদ শেষ হওয়ার আগেই ফরমায়েশ প্রদানের মাধ্যমে মজুদ ঠিক রেখে উৎপাদনকার্য অব্যাহত রাখার চেষ্টা চলছে।