1 Answers

উদ্দীপকের কর্মীসংগ্রহে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করা হয়েছে। অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস হতে কর্মীসংগ্রহ করলে তাকে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস বলে। যেসব বাহ্যিক উৎস হতে কর্মী নির্বাচন করা হয়, তার মধ্যে বিজ্ঞাপন, শিক্ষাপ্রতিষ্ঠান, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র অন্যতম। কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীসংগ্রহ হলো নির্বাচনের জন্য সম্ভাব্য কর্মীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা আর নির্বাচন হলো আগত প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কর্মী নির্বাচন করে নিয়োগের ব্যবস্থা করা।

উদ্দীপকে দেখা যায়, বলাকা টি কোম্পানি তাদের কিছু চা বাগানে সহকারী ব্যবস্থাপক নিয়োগের জন্য জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। যেহেতু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাই প্রতিষ্ঠান পত্রিকায় বিজ্ঞপ্তি মাধ্যমে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের প্রক্রিয়া চলছে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করা হয়েছে।

7 views

Related Questions