1 Answers

উদ্দীপকে কর্মীসংস্থানের বাহ্যিক উৎস ব্যবহার করা হয়েছে। কর্মী নিয়োগের উৎস হলো দুটি। একটি অভ্যন্তরীণ উৎস অপরটি বাহ্যিক উৎস। প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে খালি পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হলো অভ্যন্তরীণ উৎস। অপরদিকে বাহির থেকে শূন্যপদ পূরণার্থে নিয়োগ দেওয়া হলো বাহ্যিক উৎস।

উদ্দীপকে দেখা যায়, পদোন্নতির মাধ্যমে নিয়োগ না দিয়ে ডিজি ডায়াগনস্টিক সেন্টার প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। অতঃপর যাচাই বাছাইপূর্বক ১ জনকে নিয়োগ দেওয়া হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে কর্মীসংস্থানের বাহ্যিক উৎস ব্যবহার করা হয়েছে।

4 views

Related Questions