1 Answers
ডায়মন্ড লি. কোম্পানিতে কর্মীদের প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
স্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে-নাতে কাজ শেখানোর ও দক্ষতা বৃদ্ধির প্রয়াসকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। এ পদ্ধতি অনুযায়ী কোনো ব্যক্তি স্বল্পমেয়াদে একটি প্রতিষ্ঠানে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ ও প্রশিক্ষণ লাভ করে। এতে সফল হলে স্থায়ী নিয়োগ লাভ ও নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য থাকে। সাধারণত কোনো বিশেষ কাজ, কৌশল, পদ্ধতি, সূত্র ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য এরূপ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়।
ডায়মন্ড লি.-এর সহকারী ক্রয় ব্যবস্থাপক পদে লোক নিয়োগের জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। এতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করে। প্রতিষ্ঠানটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ দেয়। তবে তাদের অধিকাংশ হলো নবীন। তাদের কাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা না থাকায় কর্মক্ষেত্রে তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। প্রতিষ্ঠানটি এ সমস্যা উত্তরণের জন্য নির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিশেষজ্ঞ কর্মীর অধীনে ৬ মাসের প্রশিক্ষণ শেষে স্থায়িভাবে নিয়োগ দেন। ফলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা লাভ করে।
উপর্যুক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, ডায়মন্ড লি. কোম্পানিতে কর্মীদের প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।