1 Answers

উদ্দীপকে উল্লিখিত দুটি আরোহ হলো- প্রকৃত আরোহ ও এবং অপ্রকৃত আরোহ প্রকৃত আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। অপরদিকে, অপ্রকৃত আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। প্রকৃত আরোহে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়। অন্যদিকে অপ্রকৃত আরোহে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করতে সেই যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করতে হয়। প্রকৃত আরোহে জানা থেকে অজানায়, নির্দিষ্ট থেকে অনির্দিষ্টে গমন আছে বলে এ পদ্ধতির সাহায্যে জ্ঞানের নব দিগন্তে গমন সম্ভব। অপরদিকে, প্রকৃত আরোহে জানা থেকে অজানায়, নির্দিষ্ট থেকে অনির্দিষ্টে গমন করে বলে নতুন জ্ঞান লাভ সম্ভব নয়। প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়। যথা: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান। অন্যদিকে, অপ্রকৃত আরোহ তিন প্রকার। যথা: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ ও ঘটনা সংযোজন।

 

5 views

Related Questions