1 Answers
উদ্দীপকে দুই বন্ধুর বাজির বিষয়টি সম্ভাবনা পরিমাপের পূর্বতঃসিদ্ধ বা গাণিতিক পদ্ধতির মাধ্যমে পরিমাপ করা যায়। আলোচনা করা হলো-
সম্ভাব্যতা বলতে বোঝায় যুক্তিভিত্তিক বিশ্বাসের মাত্রার পরিমাণ। এর অর্থ হলো কোনো কিছু সম্পর্কে আমরা যখন সম্পূর্ণ নিশ্চিত, তখন ওই বিষয়ে আমাদের বিশ্বাসের মাত্রা নির্দেশের জন্য ১ (এক) সংখ্যার ব্যবহার করা যায়। যেমন : একটি মুদ্রার দুটি দিক (সোজা) হেড ও (উল্টো) টেল। মুদ্রাটা টস করলে হয় সোজা হয়ে পড়বে, না হয় উল্টো হয়ে পড়বে। কেউ যদি বিশ্বাস করে যে টস করলে মুদ্রা সোজা হয়ে পড়বে, না হয় উল্টো হয়ে পড়বে, তাহলে তার বিশ্বাসের পরিমাপক সংখ্যা হবে ১ (এক)। কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে মুদ্রাটা সোজা ও উল্টো হয়ে পড়বে তাহলে তার বিশ্বাসের অরিমাপক হবে ০ (শূন্য)। কেননা একই মুদ্রা একই সময়ে সোজা ও উল্টো হয়ে পড়তে পারে না। অর্থাৎ মুদ্রাটা সোজা দিকে পড়বে না উল্টো দিকে পড়বে সে বিষয়ে কোনো ব্যক্তি যদি নিশ্চিত না থাকে, তাহলে তার বিশ্বাসের মাত্রা নির্দেশিত হবে ১ ও ০ এর মধ্যবর্তী কোনো সংখ্যার সাহায্যে। সে অনুসারে আমরা বলতে পারি, সম্ভাব্যতার পূর্বতঃসিদ্ধ বা গাণিতিক তত্ত্ব অনুযায়ী সম্ভাব্যতা সবক্ষেত্রেই আংশিক জ্ঞান ও আংশিক অজ্ঞতার ফসল। সে অনুসারে মুদ্রা সোজা বা উল্টো হয়ে পড়ার সম্ভাব্যতা হলো ।কেননা মোট সম্ভাব্যতা ২টি। তাই সোজা হয়ে পড়ার সম্ভাব্যতা, যেমন: তেমনি উল্টো হয়ে পড়ার সম্ভাব্যতাও ।
উপরের আলোচনা অনুসারে উদ্দীপকে উল্লিখিত দুই বন্ধুর বাজির বিষয়টি পরিমাপ করা যায়।