1 Answers
উদ্দীপকে দুই বন্ধুর দোকান প্রতিষ্ঠার কাজকে ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় উদ্যোগ হলো এমন একটি অর্থনৈতিক কর্মপ্রক্রিয়া, যা দ্বারা একজন উদ্যোক্তা তার মেধা, শ্রম ও নতুন চিন্তা-চেতনার মাধ্যমে ব্যবসায়ের উন্নয়ন সাধন করে।
মুনাফা অর্জনের আশায় ব্যবসায় প্রতিষ্ঠার জন্য ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে। দুই বন্ধু সুজন ও মিলন আজিমপুরে একটি কনফেকশনারি প্রতিষ্ঠা করেন। তারা স্বপ্ন দেখত তাদের বেকার জীবনের অবসান ঘটিয়ে কোনোকিছুর মাধ্যমে অধিক মুনাফা অর্জন করবেন। তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কনফেকশনারি প্রতিষ্ঠায় শ্রম ও মূলধন বিনিয়োগ করেন। এজন্য তাদেরকে অনেক ঝুঁকি বহন করতে হয়। তারা তাদের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়টিকে জনপ্রিয় করতে সক্ষম হন।
সুতরাং, দুই বন্ধু সুজন ও মিলন যে দোকান প্রতিষ্ঠা করেন সেই কাজটিকে ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত করা যায়।