1 Answers

উদ্দীপকে আলোচিত Ray Krock-এর কাজটিকে অবশ্যই উদ্যোগ বলা যাবে।

ব্যবসায় উদ্যোগ বলতে আমরা সেই উদ্যোগকেই বুঝে থাকি যে উদ্যোগে উদ্যোক্তা ব্যবসায় কার্যক্রম পরিচালনাসংক্রান্ত বা ব্যবসায় সংগঠন গড়ে তোলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে Ray Krock ব্যবসায়িক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগেই উক্ত রেস্টুরেন্টটি ক্রয় করেন এবং দিনে দিনে তার ব্যবসায়ের আওতা বাড়াতে থাকেন। একপর্যায় তিনি দেশের বাইরেও তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে শুরু করেন এজন্য আমরা তাকে অবশ্যই

একজন সফল উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করতে পারি। এমনকি বর্তমানে বিশ্বের ১১৯টি দেশে ৩৪০০ বিপণি রয়েছে যে বিষয়টি তাকে সফলতার অন্যরকম পর্যায়ে নিয়ে চলতে সাহায্য করেছে।

উদ্দীপকটিতে Roy Krock-এর কাজটিকে আমরা অবশ্যই ব্যবসায় উদ্যোগ বলব। কেননা ব্যবসায় উদ্যোগ বলতে যে যে বিষয় বোঝায় তার সবকিছুই Roy Krock এর কাজের মধ্যে বিদ্যমান ছিল বলে আমি মনে করি। তাই বলা যায়, Roy Krock- যে কাজটি করেছেন সেটা অবশ্যই একজন সফল উদ্যোক্তার কাজ।

5 views

Related Questions