1 Answers

সুস্থ-স্বাভাবিক নবজাতক শিশুর ক্ষেত্রে ভূমিষ্ঠ হওয়ার পর কান্নার মাধ্যমে শিশুর ফুসফুস প্রসারিত হয়, শ্বাসকার্য শুরু হয়। প্রথমে শ্বাস-প্রশ্বাসের হার ১ মিনিটে ৪০ থেকে ৪৫ বার হয়। এক সপ্তাহ পর এই হার কমে মিনিটে ৩৫ বার হয়। এদের পরিপাকক্রিয়া খুব অপরিণত থাকে। এ সময় শিশু মায়ের দুধ ছাড়া অন্য কিছুই পরিপাক করতে পারে না।

ছক-১ এ নবজাতকের ক্ষুধা, ঘুম, শ্বাস-প্রশ্বাস, পরিপাক সম্পর্কে বলা হয়েছে। প্রাপ্তবয়স্কদের চেয়ে নবজাতকের ক্ষুধার মাত্রা তীব্র হয়। ক্ষুধা পেলে তীব্র ব্যথা অনুভব করে, ফলে কান্না করে। নবজাতক ১৮/২০ ঘণ্টা ঘুমায়। ২/৩ ঘণ্টা অল্প সময়ের জন্য জাগ্রত হয়। আবার ঘুমিয়ে পড়ে। যখন একজন নবজাতকের ক্ষেত্রে এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই চলতে থাকে তখনই তাকে সুস্থ বলা যায়।

6 views

Related Questions