1 Answers

উদ্দীপকে গেটস ফাউন্ডেশনসহ অন্যরা যা করছে তাকে সামাজিক দায়িত্ব বলা যাবে।

গেটস ফাউন্ডেশনসহ অন্যরা মুনাফা অর্জনের সাথে সাথে ব্যবসায়ের বিভিন্ন পক্ষের প্রতি যে সকল সামাজিক দায়িত্ব পালন করে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।

উদ্দীপকে পোলিও মুক্ত বিশ্ব গড়ার অভিপ্রায়ে গেটস ফাউন্ডেশন পোলিও টিকাদান কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট প্রয়োজনীয় তহবিলের এক-তৃতীয়াংশ প্রদান করছে। বাংলাদেশেও অনেক ব্যবসায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি গঠন করেছেন। অর্থাৎ গেটস ফাউন্ডেশন এরূপ প্রতিষ্ঠান ও পোলিও টিকাদান কর্মসূচিতে তহবিল দান করার মাধ্যমে বিশ্বের সকল মানুষের প্রতি নিজেদের সামাজিক দায়িত্ব পালন করছে। বর্তমানে ক্রেতা, সরবরাহকারী, বিনিয়োগকারী, প্রতিবেশী এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই ব্যবসায়ী তার সামাজিক উদ্দেশ্য অর্জন করছে। এক্ষেত্রে গেটস ফাউন্ডেশন পোলিও মুক্ত বিশ্ব গড়ার অভিপ্রায়ে সমাজের মানুষদের কাছে স্মমাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তাদের পণ্য ও সেবা বিক্রয় করে মুনাফা অর্জন করে। এ মুনাফার একটি অংশ তারা হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও টিকাদান কর্মসূচিতে দান করে থাকেন। তাই বলা যায়, গেটস ফাউন্ডেশন পোলিও মুক্ত বিশ্ব গড়ার অভিপ্রায়ে সামাজিক দায়িত্ব পালন করে আসছে।

4 views

Related Questions